ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

‎সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার-১

ads

‎‎সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ অভিযান দল রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাঁধ এলাকায় সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে মোঃ ইউনুস (৪০) নামের এক ব্যক্তিকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গোলাবারুদসহ আটক করা হয়।

‎সেনাবাহিনীর এই অভিযানে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম আলমগীর জাহানের এর সার্বিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান ও আইনগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযানের পূর্ব প্রস্তুতি, এলাকা ঘিরে রাখা এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ায় পল্লবী থানা পুলিশ সক্রিয়ভাবে সেনাবাহিনীকে সহায়তা করে।

‎পল্লবী থানার ওসি জানান, “অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী যেকোনো কার্যক্রমে পল্লবী থানা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

‎বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়। পাশাপাশি, অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page